লামায় সরকারি মাতামুহুরী কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
স্টাফ রিপোর্টার
নিউজ প্রকাশের তারিখ : Sep 8, 2026 ইং
জাহিদ হাসান, লামা।।
সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে বান্দরবানের লামায় সরকারি মাতামুহুরী কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি মাতামুহুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মোনায়েম। এ ছাড়া কলেজের প্রভাষক মো. সামশুল আলম, সুমাইয়া আক্তার, ফাতেমা বেগম ও মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।সরকারের সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন এবং ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে বলে আয়োজকেরা জানান।কর্মসূচিতে সরকারি মাতামুহুরী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মো. হাসান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান আকাশ, প্রচার সম্পাদক আশরাফ হোসেন, সদস্য ইমরুল কায়েস রবিনসহ সংগঠনের ১ম ও ২য় বর্ষের ইউনিট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকেরা বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সবুজ ও সুন্দর করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি করাই এ কর্মসূচির উদ্দেশ্য।
আপনার মতামত লিখুন :