রামুর গর্জনিয়ায় জব্দ করা সিএনজি ও গ্যাস সিলিন্ডারে মিলল অর্ধ লাখ ইয়াবা
স্টাফ রিপোর্টার
নিউজ প্রকাশের তারিখ : Aug 26, 2026 ইং
শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকে::
নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্ত্তী কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া থেকে ১৮ হাজার পিস ইয়াবাসহ জব্দ করা একটি সিএনজি এবং সেই সিএ নজি গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে আরও ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
এ নিয়ে ওই সিএনজি অটোরিকশা থেকে মোট ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হলো।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া এলাকার রোপনের দোকানের সামনে অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। পরে সিএনজির চাকার ভেতর থেকে ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজি চালক হামজালালকে আটক করে মামলা করে পুলিশ। মামলায় দুজনের নাম উল্লেখসহ আরও দুজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বলে জানা গেছে।
এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৪ আগস্ট রাতে জব্দ করা ওই সিএনজি অটোরিকশায় পুনরায় তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে মিস্ত্রি দিয়ে গ্যাস সিলিন্ডার খুলে পরীক্ষা করা হলে এর ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
বুধবার (২৬ আগষ্ট) সন্ধ্যায়
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জব্দ করা সিএনজিটি পুনরায় তল্লাশি করা হয়। পরে মিস্ত্রির সহায়তায় গ্যাস সিলিন্ডার খুলে এসব ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :