সড়ক দুর্ঘটনায় নাইক্ষ্যংছড়ি সরকারি কলেজ ছাত্রী নিহত
স্টাফ রিপোর্টার
নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2026 ইং
শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)থেকে::
নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারী কলেজের এক ছাত্রী
বন্ধুর সাথে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সানু চিং তঞ্চঙ্গ্যা নামে (১৯) শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে উখিয়া উপজেলার বালুখালী এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মটরসাকেলের মুখোমুখি সংঘর্ষের এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা সানুচিং তঞ্চঙ্গ্যা ও তার বন্ধু গুরুতর আহত হন। পরে স্থনিয় ও পথচারীরা ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে সানু চিং তঞ্চঙ্গ্যা শারীরিক অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। পরে চট্টগ্রাম নেওয়ার পথে বুধবার রাত আনুমানিক ১০টার দিকে সানু চিং তঞ্চঙ্গ্যার মৃত্যু হয় বলে তার স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সানু চিং তঞ্চঙ্গ্যার পরববার ও স্থানীয়রা।
স্থানিয়দের থেকে জানাযায়, নিহত সানু চিং তঞ্চঙ্গ্যা নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজু বড়ইতলী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ ইং এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমান নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারী ডিগ্রি কলেজে নিয়মিত এইচএসসি শিক্ষার্থী।
নিহত সানু চিং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন সীমান্তের ৮ নং ওয়ার্ডের রেজু গর্জবনিয়া এলাকার কান্তজ তঞ্চঙ্গ্যার মেয়ে।
অল্প বয়সের এ তরুণীর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার,স্বজন ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
আপনার মতামত লিখুন :