জরুরি বিজ্ঞপ্তি


FavIcon
স্টাফ রিপোর্টার
নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
ছবির ক্যাপশন: ad728

লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড

মৌচাক ভবন, লামা বাজার, লামা, বান্দরবান পার্বত্য জেলা
স্থাপিত: ০১-০৭-১৯৯২ | নিবন্ধন নং: বান্দরবান-৩৯ | তারিখ: ২১-১২-১৯৯৪

খসড়া ভোটার তালিকা প্রকাশ

সম্মানিত সদস্যগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।সকল সম্মানিত সদস্যকে নিজে অফিসে উপস্থিত হয়ে খসড়া ভোটার তালিকায় নিজ নিজ নাম যাচাই করার জন্য অনুরোধ করা হলো। তালিকায় কারও নাম বাদ পড়লে, নতুন করে নাম অন্তর্ভুক্তির প্রয়োজন হলে অথবা কোনো ধরনের ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে ০৫/০৯/২০২৬ তারিখের পূর্বেই অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করতে হবে।আগামী ০৫/০৯/২০২৬ তারিখে খসড়া ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। তালিকা চূড়ান্ত হওয়ার পর কোনো ধরনের আপত্তি, সংযোজন, বিয়োজন বা সংশোধনের আবেদন গ্রহণযোগ্য হবে না।অতএব, নির্ধারিত সময়ের মধ্যে নিজ দায়িত্বে ভোটার তালিকায় নিজের নাম যাচাই ও নিশ্চিত করার জন্য সকল সম্মানিত সদস্যকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

— কর্তৃপক্ষ
লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড