লগি-বৈঠার তাণ্ডব ও নৃশংসতার স্মরণে লামায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল


FavIcon
স্টাফ রিপোর্টার
নিউজ প্রকাশের তারিখ : Oct 28, 2026 ইং
ছবির ক্যাপশন: ad728


বেলাল আহমদ  ​নিজস্ব প্রতিবেদক,লামা।

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে সংঘটিত লগি-বৈঠার নৃশংসতা ও রাজনৈতিক সহিংসতার প্রতিবাদ এবং উক্ত নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বান্দরবানের লামা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​২৮ অক্টোবর ২০২৬ (বুধবার) বাদে আসর লামা উপজেলা চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী, লামা উপজেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

​বিক্ষোভ সমাবেশে "২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার নজিরবিহীন ফ্যাসিস্ট আওয়ামী তাণ্ডব ও নৃসংশতা ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক ও কালো অধ্যায়। এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে বিচারের দাবি জানান বক্তারা।
​সমাবেশে বক্তারা আরো বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের সেই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক জঘন্যতম ও কলঙ্কজনক অধ্যায় হয়ে রয়েছে। সেদিন প্রকাশ্যে লগি-বৈঠার মাধ্যমে যে তাণ্ডব ও নৃশংসতা চালানো হয়েছিল, তার সাথে জড়িত খুনি ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জোর দাবি জানান তারা।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বান্দরবান জেলা সভাপতি অধ্যাপক ফারুক আহমেদ।​এ সময় আরও উপস্থিত ছিলেন,​কাজী ইব্রাহীম, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, লামা উপজেলা শাখা।​

​সমাবেশ শেষে ২০০৬ সালের ২৮ অক্টোবরের আন্দোলনে নিহত শহিদদের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে উপস্থিত নেতাকর্মীরা হাত তুলে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।