লামায় অবৈধ বালু উত্তোলনের শ্যালো মেশিন জব্দ
স্টাফ রিপোর্টার
নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
বান্দরবানের লামা পৌরসভার ৮ নং ওয়ার্ডের ছাগলখাইয়া হেডম্যান পাড়ায় অভিযান চালিয়ে পাইপসহ বালু উত্তোলনের একটি শ্যালো মেশিন (ইঞ্জিন) জব্দ করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লামা থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালো মেশিন ও পাইপ জব্দ করা হয়। জব্দ করা মালামাল লামা থানায় নেওয়ার কার্যক্রম চলছে।
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ অভিযান চলমান রয়েছে বলে জানা গেছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে
আপনার মতামত লিখুন :