ভোলা প্রতিনিধি।।
ভোলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) বিকেল ৩টায় ভোলা সরকারি কলেজ ক্যাম্পাস থেকে র্যালিটি বের করা হয়।ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে র্যালিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাটখোলা মসজিদ চত্বরে গিয়ে শেষ হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক এইচ.এম ইব্রাহিম আরিফ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সুরা সদস্য মুহাম্মাদ আবু জাফর।প্রধান অতিথির বক্তব্যে এইচ.এম ইব্রাহিম আরিফ বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দীর্ঘ ৩৫ বছর ধরে নীতি, সততা, দেশপ্রেম ও আদর্শিক ছাত্র রাজনীতির মাধ্যমে কাজ করে যাচ্ছে। তিনি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা উত্তর শাখার সহ-সভাপতি মুহাম্মদ হাবিবুল্লাহ বাহারী, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ শাহীন, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আব্দুল মোমিনসহ জেলা ও থানা শাখার নেতৃবৃন্দ।পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে র্যালি পরবর্তী সমাবেশ শেষ হয়।
আপনার মতামত লিখুন :