ঘুমধুমে পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবা, বিদেশি মদ ও নগদ টাকাসহ আটক ২
স্টাফ রিপোর্টার
নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2026 ইং
শামীম ইকবাল চৌধুরী ,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)থেকে::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি মদ ও নগদ ৫ লাখ ৯০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরের সময় ঘুমধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার দুপুরে নিশ্চিত করে
পুলিশ জানাযায়,
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হকের নির্দেশনায় এবং ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাঈন উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল ওই এলাকার বাসিন্দা মোজাম্মেল হক প্রকাশ বাবুর বসতবাড়িতে অভিযান চালায়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ইয়াবা, বিদেশি মদ ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
এদিকে পুলিশের আরও দাবি করে বলেন , ওই বসতবাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধ মাদকের বেচাকেনা চলে আসছিল। অভিযানে উদ্ধার করা মাদক ও নগদ টাকা জব্দ করে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানায়, ঘুমধুমসহ সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। মাদকের বিস্তার রোধ এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :