গর্জনিয়া ফয়জুল উলুম মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে আবদুল্লাহ, বরণ করে নিলেন কমিটি সদস্যর


FavIcon
স্টাফ রিপোর্টার
নিউজ প্রকাশের তারিখ : Sep 3, 2026 ইং
ছবির ক্যাপশন: ad728


শামীম ইকবাল চৌধুরী,  নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকে::

নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্ত্তী  রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ (আরবি প্রভাষক)।

গত ৩০ আগষ্ট (রবিবার)
মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আবু আবদুল্লাহ মোহাম্মদ জাহির উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, চলমান পরিস্থিতিতে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মওলানা মুফিজুর রহমান (আরবি প্রভাষক)কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, গভর্নিং বডির সিদ্ধান্তের বিরোধিতা, মাদ্রাসায় অনুপস্থিত থাকা, সরকারি বেতন বিল স্বাক্ষর না করা, মাদ্রাসার শৃঙ্খলা-পরিপন্থী কার্যকলাপ এবং বিধিবহির্ভূত আর্থিক লেনদেনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার স্বার্থে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখতে মোহাম্মদ আবদুল্লাহকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে মাদ্রাসার নিয়মিত কার্যক্রম পরিচালনা করবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আবু আবদুল্লাহ মোহাম্মদ জাহির উদ্দিন বলেন,
গভর্নিং বডির সিদ্ধান্তের বিরোধিতা, মাদ্রাসায় অনুপস্থিত থাকা, সরকারি বেতন বিল স্বাক্ষর না করা, মাদ্রাসার শৃঙ্খলা-পরিপন্থী কার্যকলাপ এবং বিধিবহির্ভূত আর্থিক লেনদেনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার স্বার্থে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সাবেক ভারপ্রাপ্ত মাওলানা মুফিজুর  রহমানকে।

একই সঙ্গে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখতে মোহাম্মদ আবদুল্লাহকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে মাদ্রাসার নিয়মিত কার্যক্রম পরিচালনা করবেন।

এর পর নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ 
মওলানা মোঃ আব্দুল্লাহ কে কমিটির সদস্যরা ফুলদিয়ে বরণ করে দেন। 

উল্লেখ্য, চিঠির অনুলিপি সংশ্লিষ্ট শিক্ষা ও প্রশাসনিক দপ্তরসহ বিভিন্ন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।