রাজশাহীতে বিজিবির অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার


FavIcon
স্টাফ রিপোর্টার
নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
ছবির ক্যাপশন: ad728


মোঃ সোহেল রানা, রাজশাহী।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর বিশেষ অভিযানে একটি সিংগেল শুটার পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোনাইকান্দি বিওপির দায়িত্বপূর্ণ পদ্মা নদীর চর এলাকায় বিজিবির একটি আভিযানিক দল অবস্থান নেয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে দুই চোরাকারবারী আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে। এ সময় তারা একটি কাপড়ে মোড়ানো শপিং ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে ব্যাগটি তল্লাশি করে একটি সিংগেল শুটার পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দামকুড়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।