তানোরে ওয়ার্ল্ড ভিশনের সমাপনী অনুষ্ঠান


FavIcon
স্টাফ রিপোর্টার
নিউজ প্রকাশের তারিখ : Aug 24, 2026 ইং
ছবির ক্যাপশন: ad728


মোঃ সোহেল রানা, রাজশাহী।।

রাজশাহীর তানোরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে ‘ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মুজিবুর রহমান। সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধিরা, সাংবাদিক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।

তানোর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানানো এবং কার্যক্রমের সমাপ্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০১১ থেকে ২০২৬ সাল পর্যন্ত তানোরে ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়।

বক্তারা বলেন, শিশু, পরিবার ও স্থানীয় জনগোষ্ঠীর উন্নয়নে ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শিশু শ্রম বন্ধ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

পরে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হলে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।