নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
স্টাফ রিপোর্টার
নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2026 ইং
শামীম ইকবাল চৌধুরী , নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকে::
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে থেমে নেই ইয়াবা উদ্ধার অভিযান। প্রতিদিনই উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হচ্ছে ইয়াবা। এরই ধারাবাহিকতায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ ঘুমধুম বিওপির জওয়ানরা অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের জামালের ঘের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নুর মোহাম্মদ (২০) নামে এক রোহিঙ্গা যুবককে ইয়াবাসহ আটক করা হয়। তিনি এফডিএমএন ক্যাম্প-১-এর এফ/১৩ ব্লকের বাসিন্দা এবং মো. অলি আহমদের ছেলে বলে জানা গেছে।
শুক্রবার দুপুরে
বিজিবির প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৩২ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে চলাচলকারী নুর মোহাম্মদকে আটক করা হয়।
পরে তার কাছ থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :