নাইক্ষ্যংছড়ি যৌথ অভিযানে মিয়ানমারের পাচার কালে ৩৯ হাজার টাকার সার জব্দ
স্টাফ রিপোর্টার
নিউজ প্রকাশের তারিখ : Aug 30, 2026 ইং
শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)থেকে::
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলা কৃষি কর্মকর্তাসহ যৌথ অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ৩৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের সার জব্দ করেছে বিজিবি।
শনিবার (২৯ আগস্ট) দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের থিমছড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, পরিত্যক্ত অবস্থায় ২৫০ কেজি ইউরিয়া সার, ৮০০ কেজি টিএসপি সার ও ২৫০ কেজি ডিএপি সারসহ মোট ১ হাজার ৩০০ কেজি সার জব্দ করা হয়। এসব সারের আনুমানিক মূল্য ৩৯ হাজার টাকা।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযানের পাশাপাশি কৃষি উপকরণ ও সার যাতে দেশের বাইরে পাচার হতে না পারে, সে জন্য সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন স্থানে যৌথ অভিযানও পরিচালনা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :