সারাদেশ
প্রকাশ : ৭ অক্টোবর ২০২৬, ৬:২৯ পূর্বাহ্ন
||
প্রিন্ট : ২২ অক্টোবর ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার
লামা পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মহিলা কমিশনার পদে প্রার্থী হওয়ার ঘোষণা মাজেদা বেগম
লামা (বান্দরবান) প্রতিনিধি।।
বান্দরবানের লামা পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কমিশনার পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন মোছা. মাজেদা বেগম।
তিনি জানান, লামা পৌরসভার আগামী নির্বাচন যখনই অনুষ্ঠিত হবে, তখনই তিনি মহিলা কমিশনার পদে প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এ লক্ষ্যে তিনি ইতোমধ্যে স্থানীয় নারী ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন এবং তাদের মতামত ও সহযোগিতা প্রত্যাশা করছেন।
মাজেদা বেগম বলেন, “নির্বাচন যেদিনই অনুষ্ঠিত হোক, আমি ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থেকে তাদের অধিকার ও এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা করছি।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে এলাকার নারী, শিশু ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার পাশাপাশি নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করবেন।
এদিকে তার প্রার্থী হওয়ার ঘোষণাকে ঘিরে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নারী ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। তবে নির্বাচনের তফসিল ঘোষণা ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলে প্রার্থিতার বিষয়টি আরও স্পষ্ট হবে।
সম্পাদক : প্রিয়দর্শী বড়ুয়াভারপ্রাপ্ত সম্পাদক : নুসরাত জাহানআইন সম্পাদক : এডভোকেট ইব্রাহিমবার্তা সম্পাদক : এম. জাহিদ হাসান