সারাদেশ
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:০৩ পূর্বাহ্ন
||
প্রিন্ট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার
নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবাসহ ১৬ বছরের কিশোর আটক
শামীম ইকবাল চৌধুরী, ,
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)থেকে::
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জেলা বিশেষ শাখার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার পিস ইয়াবাসহ ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর সালামি পাড়া এলাকায় রহিম স্টোরের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, জেলা বিশেষ শাখার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হকের দিকনির্দেশনায় পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাহেদুল ইসলাম জিহাদ (১৬) নামে এক কিশোরকে আটক করে।
পুলিশ আরও জানায়, মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে। মাদকের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা মাদক ব্যবসায়ীকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও এর সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান আরও জোরদার করা হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।
সম্পাদক : প্রিয়দর্শী বড়ুয়াভারপ্রাপ্ত সম্পাদক : নুসরাত জাহানআইন সম্পাদক : এডভোকেট ইব্রাহিমবার্তা সম্পাদক : এম. জাহিদ হাসান