পার্বত্য আলো
সারাদেশ প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ন || প্রিন্ট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন স্টাফ রিপোর্টার

নাইক্ষ্যংছড়িতে ৬০ হাজার পিস ইয়াবাসহ একজন আটক

নাইক্ষ্যংছড়িতে ৬০ হাজার পিস ইয়াবাসহ একজন আটক
শামীম ইকবাল চৌধুরী,
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)থেকে::
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৬০ হাজার পিস ইয়াবাসহ জসিন উদ্দিন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের শহীদ মিনারের পূর্ব পাশে জাফর কম্পিউটার দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস পুলিশ টিম বিশেষ অভিযান চালিয়ে জসিন উদ্দিনকে আটক করে।
তিনি কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৌলভীকাটা এলাকার মোহাম্মদ আব্দু জব্বারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শসা ফল ভর্তি একটি অটোরিকশা গতিরোধ থামিয়ে তল্লাশি চালিয়ে প্রায় ৬০ হাজারের মতো ইয়াবা পিস উদ্ধারসহ মাদককারবারীকে আটক করা হয়। এছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।
আটক জসিন উদ্দিন ও উদ্ধার করা ইয়াবা বর্তমানে নাইক্ষ্যংছড়ি থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় বিষযটি নিশ্চিত করে
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মোজাম্মেল হক জানান মাদকদ্রব্যের অবৈধ সরবরাহ, পরিবহন ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান জোরদার করার ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সম্পাদক : প্রিয়দর্শী বড়ুয়া ভারপ্রাপ্ত সম্পাদক : নুসরাত জাহান আইন সম্পাদক : এডভোকেট ইব্রাহিম বার্তা সম্পাদক : এম. জাহিদ হাসান
প্রধান সড়ক, মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পাশে, লামা, বান্দরবান পার্বত্য জেলা।  ·  মোবাইল : ০১৮৮৯-৩৮৪৮০১  ·  ই-মেইল : parbattaalonews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Parbatta Alo-পার্বত্য আলো
PDF চাইলে প্রিন্ট উইন্ডোতে Destination → “Save as PDF”, Layout → Landscape, Margins → None।  |  ফটো কার্ড = ফেসবুকের জন্য ১০৮০×১০৮০ কার্ড।