পার্বত্য আলো
সারাদেশ প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৮ পূর্বাহ্ন || প্রিন্ট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১:৪০ পূর্বাহ্ন স্টাফ রিপোর্টার

পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা: প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার

পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা: প্রধান আসামি সিফাত টেকনাফে গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় বাবাকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মোহাম্মদ সিফাত (২৬)কে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া বটতলী বাজার এলাকা থেকে র্যাব-১৫ ও র্যাব-৭ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ জানায়, ওই দিন রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার মহেশখালীয়াপাড়া বটতলী বাজার ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে সিফাতকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, পেকুয়া এলাকায় মালয়েশিয়া প্রবাসীর ঘরের দরজা খোলাকে কেন্দ্র করে বাদীর পরিবারের সঙ্গে সিফাত ও তার সহযোগীদের বিরোধের সৃষ্টি হয়। এর জেরে গত ২৬ জুন রাত সাড়ে ৯টার দিকে সিফাত, নাজেম উদ্দিন ও মোহাম্মদ বাহাদুরসহ অজ্ঞাতনামা কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বাড়িতে হামলা চালান।
এ সময় হামলাকারীরা ধারালো কিরিছ, লোহার হাতুড়ি ও লোহার তৈরি অস্ত্র দিয়ে বাদী ও তার বাবাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত বাবা-ছেলেকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদীর বাবাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২৮ জুন পেকুয়া থানায় হত্যা মামলা করা হয়। মামলায় সিফাতকে ১ নম্বর আসামি করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল' এন্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক জানায়, হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার এড়াতে সিফাত চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে র্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ কোম্পানি) ও র্যাব-৭, চট্টগ্রামের একটি দল। পরে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সিফাতকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : প্রিয়দর্শী বড়ুয়া ভারপ্রাপ্ত সম্পাদক : নুসরাত জাহান আইন সম্পাদক : এডভোকেট ইব্রাহিম বার্তা সম্পাদক : এম. জাহিদ হাসান
প্রধান সড়ক, মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পাশে, লামা, বান্দরবান পার্বত্য জেলা।  ·  মোবাইল : ০১৮৮৯-৩৮৪৮০১  ·  ই-মেইল : parbattaalonews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Parbatta Alo-পার্বত্য আলো
PDF চাইলে প্রিন্ট উইন্ডোতে Destination → “Save as PDF”, Layout → Landscape, Margins → None।  |  ফটো কার্ড = ফেসবুকের জন্য ১০৮০×১০৮০ কার্ড।