পার্বত্য আলো
সারাদেশ প্রকাশ : ৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪১ পূর্বাহ্ন || প্রিন্ট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ২:৩১ পূর্বাহ্ন স্টাফ রিপোর্টার

রিড থানচি ট্রেড সেন্টার শপিং মার্কেট পরিচালনা কমিটিতে অনুপম সভাপতি সামাদ সম্পাদক নির্বাচিত

রিড থানচি ট্রেড সেন্টার শপিং মার্কেট পরিচালনা কমিটিতে অনুপম সভাপতি সামাদ সম্পাদক নির্বাচিত
প্রতিনিধি, থানচি, বান্দরবান।।
বান্দরবানের থানচি উপজেলায় রিড থানচি ট্রেড সেন্টার শপিং মার্কেট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে মংবোওয়াংচিং মারমা অনুপমকে সভাপতি এবং মো. আবু সামাদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রিড থানচি ট্রেড সেন্টার শপিং মার্কেটে পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মো. ইচ্ছাক।
মো: টিটু সঞ্চালনায় ও ব্যবস্থাপনার উপস্থিত সদস্যদের লিখিত ভোটের মাধ্যমে সাত সদস্যের পরিচালনা কমিটি নির্বাচিত করা হয়।
কমিটিতে অন্যান্য পদে স্থান পেযেছেন মো. টিটু ও খায়রুল জামান সহসভাপতি, মো. লিয়াকত হোসেন কোষাধ্যক্ষ, মো. ফারুক যুগ্ম সাধারণ সম্পাদক এবং মো. রফিকুল ইসলাম নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। নব নির্বাচিত পরিচালনা কমিটি আগামি ২ বছর মেয়াদের পরিচালনা করবেন।
নবনির্বাচিত সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম বলেন, “ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, মার্কেটের শৃঙ্খলা বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রিড থানচি ট্রেড সেন্টারকে আরও সুন্দর ও কার্যকর মার্কেট হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আবু সামাদ বলেন, “সকল ব্যবসায়ীর মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে পরিচালনা কমিটির কার্যক্রম পরিচালনা করা হবে। মার্কেটের উন্নয়ন ও ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই।
সম্পাদক : প্রিয়দর্শী বড়ুয়া ভারপ্রাপ্ত সম্পাদক : নুসরাত জাহান আইন সম্পাদক : এডভোকেট ইব্রাহিম বার্তা সম্পাদক : এম. জাহিদ হাসান
প্রধান সড়ক, মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পাশে, লামা, বান্দরবান পার্বত্য জেলা।  ·  মোবাইল : ০১৮৮৯-৩৮৪৮০১  ·  ই-মেইল : parbattaalonews@gmail.com
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Parbatta Alo-পার্বত্য আলো
PDF চাইলে প্রিন্ট উইন্ডোতে Destination → “Save as PDF”, Layout → Landscape, Margins → None।  |  ফটো কার্ড = ফেসবুকের জন্য ১০৮০×১০৮০ কার্ড।